
হুমায়ুন কবির জুশান; উখিয়া :
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, কক্সবাজার জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি এস.এম শাহ আলম ৯ এপ্রিল রবিবার দুপুর ১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সোনারপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজেউন)। তিনি জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের শিক্ষাবিদ মরহুম মাষ্টার দলিলুর রহমানের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ৫ ছেলে, ২ মেয়ে, ১ভাই, ৭বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
১০ এপ্রিল সোমবার সকাল ১০ টায় সোনারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, এমপি আব্দুর রহমান বদি, সাবেক সাংসদ শাহ জাহান চৌধুরী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.কে.এম শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.