
নূরুল বশর মানিক; কক্সভিউ :
মানবপাচার, মাদক ব্যবসা, হত্যাচেষ্টা, ছিনতাই, চুরিসহ প্রায় এক ডজন আলোচিত মামলা ছাড়াও সংবাদকর্মী বেলাল আজাদ হামলা মামলার অন্যতম আসামী রাসেল মোস্তফা প্রকাশ টোকাই রাসেল (৩০)কে অবশেষে উখিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে।
টোকাই রাসেইল উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামের মোজাফ্ফরের পুত্র। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানা, উখিয়া থানা, রামু থানা ও চট্টগ্রামের পটিয়া থানায় দায়েরকৃত এক ডজনেরও বেশী মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন ছাড়াও নিজের এলাকায় ও কক্সবাজার শহরে চুরি, ছিনতাই, প্রতারণা ও মাদক ব্যবসার মত অনেক অভিযোগ আছে।
বিভিন্ন থানা ও আদালত সূত্রে প্রাথমিক তথ্যে প্রাপ্ত মামলাগুলো হল, ১) মানব পাচার: মামলা নং- ৪৮/২০১৫, (জি.আর মামলা নং- ২৫৩/২০১৪), উখিয়া থানা মামলা নং- ২৫(৯) ২০১৪ইং। ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর এর ৭/৮ ধারা।); ২) মানব পাচার: মামলা নং- ৫২/২০১৬ (জি.আর মামলা নং১১৪/২০১৫), রামু থানা মামলা নং- ১৩(৪) ২০১৫ইং, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর এর ৭/৮ ধারা।); ৩) মানব পাচার: মামলা নং- ৩২/২০১৬ (জি.আর. মামলা নং-৭৩৪/২০১৪), কক্সবাজার সদর মডেল থানা মামলা নং- ২৮(৯) ২০১৪ইং, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর এর ৬/৭/৮ ধারা, ৪) মানব পাচার: মামলা নং- ৭৮/২০১৬ (জি.আর মামলা নং- ১৮৪/২০১৫), উখিয়া থানা মামলা নং- ৩২(৫) ২০১৫ইং, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর এর ৭/৮ ধারা), ৫) মাদকদ্রব্য (ইয়াবা): চট্টগ্রাম দায়রা এস.টি. মামলা নং-২৪০২/২০১৮ (জি.আর. মামলা নং-১৮৩/২০১৭, পটিয়া থানা মামলা নং- ৪৯(৫) ২০১৭ইং, ধারা মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধিত ২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা), ৬) অঙ্গহানী ও হত্যা চেষ্টা: জি.আর. মামলা নং- ১৬৪/২০১৮ (উখিয়া থানা মামলা নং-১৩(৫) ২০১৮ইং, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ দঃ বিঃ), ৭) অঙ্গহানী ও হত্যা চেষ্টা: জি.আর. মামলা নং-১১২/২০১৭ (উখিয়া থানা মামলা নং-৪৬(৩) ২০১৭ইং, ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬ দঃ বিঃ); ৮) শিশু অপহরণ ও মুক্তিপণ দাবী: সি.আর. মামলা নং-৩০৮/২০১৮ (কক্সবাজার সদর মডেল থানায় তদন্তাধীন। ধারাঃ ৩০৪-ক/৩৪ দঃ বিঃ); ৯) পরিবেশ বিনষ্ট: জি.আর. মামলা নং-২৭৫/২০১৫ (উখিয়া থানা মামলা নং-০৫(৯) ২০১৫ইং; ধারাঃ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(১) এর ধারা); ১০) ছিনতাই ও চুরি: সি.আর. মামলা নং-২০০/২০১৭(ধারাঃ৩৭৯/৩৯৩/৩৪ দঃ বিঃ)।
৬ এপ্রিল দুপুরে উখিয়া থানার এস.আই. আবদুল হান্নান অভিযান চালিয়ে টোকাই রাসেলকে সোনারপাড়া বাজার থেকে গ্রেফতার করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ খায়ের ও এস.আই আবদুল হান্নান জানান, গ্রেফতারকৃত টোকাই রাসেলকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এদিকে কুখ্যাত টোকাই রাসেল গ্রেফতার হলেও তার অপরাধ-অপকর্মের অন্যতম সহযোগী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির মৌলভীপাড়া গ্রামের এহেছান উল্লাহ পুত্র আবুল আলা প্রকাশ জালিয়াত আবুলু (৩০) ধরা ছোঁয়ার বাইরে কক্সবাজার শহরে আত্মগোপনে আছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.