সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / উত্সবেই হাসছে ‘রাজপুত্তুর’: ঢাকায় প্রথম প্রদর্শনী আজ

উত্সবেই হাসছে ‘রাজপুত্তুর’: ঢাকায় প্রথম প্রদর্শনী আজ

Cultreরবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে টোকন ঠাকুরের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে শিশু-কিশোরদের জন্যে চলচ্চিত্র ‘রাজপুত্তুর’। সম্প্রতি নির্মিত এ অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি মুক্তি পায়নি আনুষ্ঠানিকভাবে। মুক্তির আগেই গত মাসে চলচ্চিত্রটি ঘুরে এসেছে ৫ম কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে। এবার আরেকটি উত্সবে প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি। এবার ঢাকায়। ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে হাসবে ‘রাজপুত্তুর’। অন্তত ওপরের ছবিটিতো তাই বলছে।

৩০টি দেশের দেড়শতাধিক নিয়ে শুরু হয়েছে নবম অান্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব। উত্সবের তৃতীয় দিন অাজ সন্ধ্যা ৬ টায় শাহবাগ পাবলিক লাইব্ররির শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হবে ‘রাজপুত্তুর’। এর মাধ্যমে অাজ সন্ধ্যায় ঢাকায় ছবিটির প্রথম প্রদর্শনী হতে যাচ্ছে।

নির্মাতা টোকন ঠাকুর বললেন, ‘প্রিমিয়ার করার কথা ছিলো। কিন্তু উত্সবে আগেই প্রদর্শিত হয়ে যাচ্ছে। এটিই প্রথম শো। তবে খুব শিগগিরই শিল্পকলা একাডেমীর মাধ্যমে চলচ্চিত্রটি সারাদেশে মুক্তি পাবে। এতটুকু জানানো গেলো।’

‘রাজপুত্তুর’ ছবির শুটিং হয়েছিল প্রবাসী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী রাজনীতিবিদ তাজউদ্দিন অাহমেদের জন্মভিটায়, গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে, শালবনের মধ্যে। এ ছবির গল্পে শালবনই হচ্ছে মূল লোকেশন ।

Cultre -2৫১ মিনিট দৈর্ঘের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কামালউদ্দিন কবির, চঞ্চল সৈকতসহ ১৩ জন শিশু-কিশোর, যাদের প্রায় সবারই প্রথম অভিনয় এটা। তবে উত্সবে প্রদর্শনীর বাইরেও ‘রাজপুত্তুর’ এর সাধারণ প্রদর্শনীর অায়োজন শুরু হবে শিগগিরই, বাংলাদেশ শিল্পকলা একাডেমির অায়োজনে।

‘রাজপুত্তুর’ নির্মিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে, কবির সার্ধশত জন্মজয়ন্তি উপলক্ষে। ছবির অর্থায়ন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

উল্লেখ্য, এর আগে ‘ব্ল্যাকআউট’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন স্বনামধন্য কবি টোকন ঠাকুর। খুব শিগগিরই তিনি শহীদুল জহিরের ‘কাঁটা’ অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।​

সূত্র: বাংলামেইল২৪ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.