সাম্প্রতিক....
Home / জাতীয় / উপপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা শুরু আজ

উপপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা শুরু আজ

উপপরিদর্শক (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম ধাপে আজ থেকে বাছাই পরীক্ষা শুরু হচ্ছে। চলবে ২১ ডিসেম্বর বুধবার পর্যন্ত। পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

এই তিন দিন সারা দেশে প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রথম ধাপের পরীক্ষার বিস্তারিত দেখে নিন এক নজরে-

কবে, কোথায় পরীক্ষা :

ঢাকা রেঞ্জ/বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপিবিএন পুলিশ লাইনস, উত্তরা, ঢাকা কেন্দ্রে।

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর জেলার প্রার্থীদের পরীক্ষা হবে আজ। কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা ২০ ডিসেম্বর এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২১ ডিসেম্বর।

ময়মনসিংহ রেঞ্জ/বিভাগের পরীক্ষার স্থান- ময়মনসিংহ জেলা পুলিশ লাইনসে।

ময়মনসিংহ, শেরপুর জেলার প্রার্থীদের আজ এবং জামালপুর, নেত্রকোনা জেলার প্রার্থীদের পরীক্ষা আগামীকাল অর্থাৎ ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম রেঞ্জ/বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিএমপি পুলিশ লাইনসে।

চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী জেলার প্রার্থীদের আজ, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা জেলার প্রার্থীদের পরীক্ষা আগামীকাল এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বি.বাড়িয়া জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২১ ডিসেম্বর।

রাজশাহী রেঞ্জ/বিভাগের পরীক্ষার স্থান- রাজশাহী জেলা পুলিশ লাইনসে।

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলার প্রার্থীদের আজ, বগুড়া, নওগাঁ, নাটোর জেলার প্রার্থীদের পরীক্ষা আগামীকাল এবং পাবনা, সিরাজগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রংপুর রেঞ্জ/বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর জেলা পুলিশ লাইনসে।

রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় জেলার প্রার্থীদের পরীক্ষা হবে আজ, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও জেলার প্রার্থীদের পরীক্ষা আগামীকাল এবং গাইবান্ধা, দিনাজপুর জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২১ ডিসেম্বর।

খুলনা রেঞ্জ/বিভাগের পরীক্ষার স্থান-আরআরএফ পুলিশ লাইনসে।

খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার প্রার্থীদের পরীক্ষা হবে আজ, সাতক্ষীরা, যশোর, নড়াইল জেলার প্রার্থীদের পরীক্ষা আগামীকাল এবং কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা জেলার প্রার্থীদের পরীক্ষা হবে ২১ ডিসেম্বর।

বরিশাল রেঞ্জ/বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বরিশাল জেলা পুলিশ লাইনসে।

বরিশাল, বরগুনা, পিরোজপুর জেলার প্রার্থীদের আজ এবং পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা জেলার প্রার্থীদের পরীক্ষা হবে আগামীকাল ২০ ডিসেম্বর।

সিলেট রেঞ্জ/বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট জেলা পুলিশ লাইনসে।

সিলেট, মৌলভীবাজার জেলার প্রার্থীদের আজ এবং হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা আগামীকাল ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

যেসব কাগজ সঙ্গে নিতে হবে: শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার দিন নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে নিতে হবে-

* শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।

* সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপি।

* জেলার স্থায়ী বাসিন্দা/ জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূলকপি।

* প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূলকপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে পিতা/মাতার পরিচয়পত্রের মূলকপি।

* গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

* কোটায় আবেদনকারীদের কোটা প্রমাণের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র/সনদপত্র।

* সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

* এমএস অফিস, ইন্টারনেট ও ট্রাবলসুটিংয়ের ওপর কমপক্ষে তিন সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণ সনদ।

ব্যায়ামের পোশাক : পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্রসহ যাচাই-বাছাই শেষে প্রার্থীদের দৌড়, জাম্পিং, রোপ ক্লাইমিং পরীক্ষা নেওয়া হবে। শারীরিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা ব্যায়ামের উপযোগী ঢিলেঢালা পোশাক সঙ্গে নিতে পারেন।

আবেদন ফরম সংগ্রহ ও জমা : শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে ওই দিনই সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজির কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সঠিকভাবে পূরণ করে আবেদন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৪ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ রেঞ্জের ডিআইজি কার্যালয়ে জমা দিতে হবে।

সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.