সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / উৎসবমুখর পরিবেশে ঈদগাঁও ইলেকট্রিশিয়ান শ্রমজীবি সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে ঈদগাঁও ইলেকট্রিশিয়ান শ্রমজীবি সমিতির নির্বাচন সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সদরের ঈদগাঁও ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড (রেজি. নং ২১০৮) এর বহুল প্রতিক্ষিত নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর বাজারের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইলেকট্রিশিয়ান রেজাউল করিম। নির্বাচন কমিশনার ছিলেন- ইলেকট্রিশিয়ান আবদুল আজিজ, ব্যবসায়ী মো. এহেছানুল হক, মো. ছৈয়দ আলম ও বিমল কান্তি দে। প্রিসাইডিং অফিসার ছিলেন ইসলামাবাদ ফরিদিয়া আলিম মাদ্রাসা শিক্ষক ছানা উল্লাহ। সহকারী প্রিসাইডিং অফিসার নুর মোহাম্মদ আনচারী।

নির্বাচন পর্যবেক্ষণ করেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক আহবায়ক সিরাজুল হক, ঈদগাঁও তদন্ত কেন্দ্র ইনর্চাজ মো. খায়রুজ্জামান, কৃতি ফুটবলার ও মেম্বার মুফাচ্ছেল মুফিসহ বিশিষ্টজনরা। ভোটাধিকার প্রয়োগ করেন ৬৪ জন। আগামী তিন বছরের জন্য ৫ সদস্যের কার্যকরী পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত হন ।

এতে সভাপতি হিসেবে এস.এম মনছুর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে বেলাল উদ্দীন নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন সহ-সভাপতি পদে মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সম্পাদক পদে মো. শাহজাহান ও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ ইউছুপ। নির্বাচনে শান্তিশৃঙ্খলায় দায়িত্ব পালন করেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.