
ছবি: সংগৃহীত
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, একটি ব্যক্তি বা গোষ্ঠী বুঝে না বুঝে সতর্ক কিংবা অসতর্কভাবে জঙ্গি বিরোধী অভিযোনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
১৬ এপ্রিল রোববার পুলিশ সদর দফতরে সিলেটে জঙ্গি বিরোধী অভিযানে নিহত দুই পুলিশ সদস্যের পরিবার ও আহত সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অসত্য তথ্য-উপাত্তবিহীন সম্পূর্ণ অনুমান নির্ভর মনগড়া মন্তব্য করে যাচ্ছেন। যখন আইন-শৃঙ্খলা বাহিনী প্রাণভয় তুচ্ছ করে জঙ্গিদের ধরার চেষ্টা করছে তখন এমন মন্তব্য নিন্দনীয়।
এছাড়া একেএম শহীদুল হক আরও বলেন, বুঝে না বুঝে এ রকম বিতর্কিত মন্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে। জঙ্গিবাদ দমনে এ ধরনের মন্তব্য পরিহার করার অনুরোধ জানান তিনি।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.