সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘একদিকে আলোচনা, আরেকদিকে আন্দোলনের কর্মসূচি-এটা কি ধরনের সংলাপ?’

‘একদিকে আলোচনা, আরেকদিকে আন্দোলনের কর্মসূচি-এটা কি ধরনের সংলাপ?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে আগামী সংসদ নির্বাচন করার লক্ষ্যেই সরকার সংলাপে বসেছে।

শনিবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সংলাপের পাশাপাশি আন্দোলন কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সবার মতামত নিয়েই নির্বাচন কমিশন গঠন হয়েছে। তাই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই। জনগণ ভোটের মালিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন অবাধ হবে, এতে কোনো সন্দেহ নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশের মানুষ তাদের ভোট দিতে পারুক। দেশের মানুষ তাদের মন মতো সরকার নির্ধারণ করুক, বেছে নেক। সেই চিন্তাটা করেই কিন্তু আমরা সংলাপে বসেছি। আলোচনা করেছি। এরপর আরো অনেকের সঙ্গে আলোচনা করবো। এরকম সুন্দর একটি পরিবেশে আলোচনা হয়েছে। তাদের দাবি তারা জানিয়েছেন।

আমাদের যেটা মানা সম্ভব আমরা বলেছি সেটা করবো। তারা জানিয়েছে, রাজবন্দীদের মুক্তি চায়, আমরা বলেছি রাজবন্দীদের তালিকা দিন। তাদের বিরুদ্ধে যদি কোনো খুনের মামলা না থাকে, যদি কোনো ক্রিমিনাল অফেন্স তারা না করে থাকে তাহলে অবশ্যই তাদের ছেড়ে দেয়া হবে। আর আমরা তো তাদের বন্দি করি নাই।’

শেখ হাসিনা আরো বলেন, ‘এদিকে যখন এই আলোচনা হচ্ছে, তখন দেখলাম তারা আন্দোলনের কর্মসূচি দিচ্ছে। একদিকে, আলোচনা করবে, আরেকদিকে আন্দোলন কর্মসূচি দেয়া তাহলে এটা কি ধরনের সংলাপ, কি ধরনের আলোচনা। আমার বোধগম্য হয় না। জানি না দেশবাসী বা জাতি এটা কিভাবে নিবেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় এবং আগামীতেও আসলে উন্নতি হবে। নইলে আবার খুনেরা, লুটেরা, জঙ্গিবাদরা আবার ক্ষমতায় এলে এই দেশ আবার ধ্বংস হয়ে যাবে।’

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.