সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / একদিনের ব্যবধানে ফের রশিদনগরে সড়ক দুঘর্টনা

একদিনের ব্যবধানে ফের রশিদনগরে সড়ক দুঘর্টনা

সংগৃহীত ফটো

এম আবুহেনা সাগর; ঈদগাও :

একদিনের ব্যবধানে আবারো সড়ক দূর্ঘটনা ঘটলো ঈদগাঁওতে। ২৭ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদ নগরে এ দুর্ঘটনা ঘটে। এরই আগের দিন ডুলাফকির (রহ.) রাস্তার মাথায় একটি দূর্ঘটনা ঘটেছিল।

জানা যায়, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে একটি এস.আলম সার্ভিস (নং ১১-০২০৬)  চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায় গাড়ীটি। পানিরছড়া গ্যারেজের থলিয়াঘোনা টার্নিং পয়েন্টে রাস্তার পাশে রাখা ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ীর প্রায় যাত্রী কমবেশি আহত হন। তবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানা যায়।

এক শিক্ষক দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। খবর পেয়ে স্থানীয় জনতা উদ্ধার অভিযানে নামেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.