সাম্প্রতিক....
Home / জাতীয় / একুশে পদকপ্রাপ্তদের পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে পদকপ্রাপ্তদের পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২০ প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী।

এবার একুশে পদক প্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), সঙ্গীতে ডালিয়া নওশীন, শঙ্কর রায় ও মিতা হক, নৃত্যে মো. গোলাম মোস্তফা, অভিনয়ে এসএম মহসীন, চারুকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান, মুক্তিযুদ্ধে হাজী আক্তার সরদার (মরণোত্তর), মো. আব্দুল জব্বার (মরণোত্তর) ও ডা. আ আ ম মেসবাহুল হক (মরণোত্তর), সাংবাদিকতায় জাফর ওয়াজেদ, গবেষণায় ড. জাহাঙ্গীর আলম ও হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাষা ও সাহিত্যে ড. নূরুন নবী, সিকদার আমিনুল ইসলাম, নাজমুন নেসা পিয়ারি, চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার এবং গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.