প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট অরূপ বড়ুয়া তপু এর পিতা কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং জেলা বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠাতা সুগত বড়ুয়া ২৫ ফেব্রুয়ারি ভোর ৪.৪৫ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বৎসর।
অদ্য রোববার ২৫ ফেব্রুয়ারি দুপুর ২.৩০ মিনিটের সময় থানা রোডস্থ নিজ বাড়ীতে ধর্মসভা এবং বিকেল ৪.০০ ঘটিকায় কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে প্রয়াত সুগত বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট অরূপ বড়ুয়ার এর পিতা সুগত বড়ুয়া-এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াত সুগত বড়ুয়া’র আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.