সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ আখতার উদ্দিন হেলালীর ছোট ভাই’র ইন্তেকালে জেলা আইনজীবী সমিতির শোক

এডঃ আখতার উদ্দিন হেলালীর ছোট ভাই’র ইন্তেকালে জেলা আইনজীবী সমিতির শোক

বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালীর ছোট ভাই শহরের পুরান পান বাজার সড়কস্থ শাহীন ট্রেডার্স এর মালিক আবছার উদ্দিন হেলালী (শাহীন) (৪৫) অদ্য ২৪ এপ্রিল ভোর ৬ টার সময় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখেছেন গেছেন।

অদ্য ২৪ এপ্রিল সোমবার বার যোহর কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের ১ম জানাজা এবং বাদ আছর মরহুমের গ্রামের বাড়ী মধ্যম পোকখালী এমদাদুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আবছার উদ্দিন হেলালী (শাহীন) এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.