
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য আবদুস ছোবহান এডভোকেট অদ্য ০৩ আগস্ট দুপুর ২ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিলাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বৎসর। তিনি স্ত্রী, ২ পুত্র-১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
অদ্য ৩ আগস্ট শুক্রবার বাদ এশা স্থানীয় নুনিয়াছড়ায় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং আগামীকাল ৪ আগস্ট শনিবার বাদ যোহর উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়াপালং জোড়া পুকুর সংলগ্ন মসজিদ মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য আবদুস ছোবহান এডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.