
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিনিয়র এডভোকেট আমজাদ হোসেন অদ্য ২৪ জুন দুপুর ৩ টার সময় হৃদক্রীয়া বন্ধ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বৎসর।
অদ্য ২৪ জুন বাদ মাগরিব কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা এবং আগামীকাল সকাল ১০ টার সময় চকরিয়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিনিয়র এডভোকেট আমজাদ হোসেন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.