সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ এস.এম নূরুল হক চৌধুরী এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ এস.এম নূরুল হক চৌধুরী এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2021/08/Shok-17-S.M-Nurul-Hoque-Chw.-29-12-1975-1.jpg
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য, কক্সবাজার আইন কলেজের সাবেক অধ্যক্ষ ও এডভোকেট রেবেকা নুর চৌধুরীর পিতা এডভোকেট এস.এম নূরুল হক চৌধুরী, ৪ আগস্ট বুধবার রাত ৯.৫০ মিনিটের সময় শহরের বাহারছড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বৎসর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ২ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আজ ৫ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় বদর মোকাম মসজিদ প্রাঙ্গনে মরহুমের ১ম নামাজে জানাজা এবং ২য় নামাজে জানাজা তাঁর নিজ গ্রামের বাড়ী রামু উপজেলার উত্তর মিঠাছড়ির চৌধুরী পাড়াস্থ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য, কক্সবাজার আইন কলেজের সাবেক অধ্যক্ষ ও এডভোকেট রেবেকা নুর চৌধুরীর পিতা এডভোকেট এস.এম নূরুল হক চৌধুরী এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এডভোকেট এরশদ উল্ল­াহ সিকদার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.