সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ জহির আহমদ’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ জহির আহমদ’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের বালুখালী এলাকা নিবাসী নুর আহাম্মদ এর পুত্র কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, এডভোকেট জহির আহমদ ১৮ জুলাই, শনিবার, সন্ধ্যা ৭.২০ মিনিটের সময় অসুস্থ অবস্থায় কক্সবাজার হাসপাতালে আসার পথে ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। এসময় তাঁর বয়স হয়েছিল ৪৯ বৎসর। মৃত্যুকালে তিনি মা-বাবা, ৩ ভাই, ৫ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আজ ১৯ জুলাই (রবিবার) দুপুর ২ টার সময় তুমব্রু ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এডভোকেট জহির আহমদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য যে, তিনি ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তাঁর সদস্য নং ৪৩৪।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.