
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদী এর মাতা ছাবেরা বেগম অদ্য ২ ফেব্রুয়ারি বিকেল ৩.২০ মিনিটের সময় চট্টগ্রামস্থ সার্জেস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর।
আগামীকাল ৩ ফেব্রুয়ারি সকাল ৯ টায় মরহুমার গ্রামের বাড়ী চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার আধুনগরের রশিদের ঘোনা এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদী এর মাতা ছাবেরা বেগম-এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.