
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌর এলাকার টেকপাড়া নিবাসী মরহুম গোলাম ছোবহান এর পুত্র কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম অদ্য সোমবার ১১ নভেম্বর ভোর ৫ টার সময় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিলাহি…… রাজেউন)। মৃত্যুকালীন সময় মরহুমের বয়স হয়েছিল (৬০) বছর। এসময় তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
অদ্য সোমবার বাদ যোহর টেকপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা, দুপুর ২.৩০ মিনিটের সময় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রাংগনে (কোর্ট চত্বরে) দ্বিতীয় জানাজা এবং বাদ এশা চিরিংগা ৮নং ওয়ার্ডের মামা-ভাগিনা (রা:) মাজার সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.