প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার আইন কলেজের সাবেক অধ্যাপক ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট দীলিপ কুমার আচার্য্য ৬ জানুয়ারি দিবাগত রাত ১.১০ মিনিটে ঢাকাস্থ তাঁর মেয়ের বাড়ীতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। এসময় তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে যান।
আজ বুধবার বিকেল ৪ ঘটিকার সময় তাঁর গ্রামের বাড়ী চকরিয়া উপজেলার উত্তর বরইতলীর কেন্দ্রীয় শশ্মানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
এডভোকেট দীলিপ কুমার আচার্য্য এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদকএডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.