বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আবদুল কাইয়ুম ও এড. শফিউল আলমের ভাই মোস্তাইদুজ্জামান (প্রকাশ ওয়াকার) এডভোকেট এপিপি অদ্য ২২জুন বিকেল সাড়ে ৫ টার সময় কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বৎসর। তিনি ১ পুত্র-১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আগামীকাল ২৩ জুন শনিবার দুপুর ২টার সময় দক্ষিণ তারাবনিয়ারছড়া কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য মোস্তাইদুজ্জামান (প্রকাশ ওয়াকার) এডভোকেট এপিপি এর অকাল মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.