নিজস্ব প্রতিবেদক; কক্সভিউ :
মরহুম এডভোকেট মোহাম্মদ গিয়াস উদ্দিন এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা জজ মহোদয় (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে ১৬ মার্চ সকাল সাড়ে ১০ টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দীন ফারুকী। মরহুম এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী। জেলা জজ মহোদয় সমাপনী বক্তব্য প্রদানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুম বিজ্ঞ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর আত্মার শান্তি মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অতঃপর জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় মরহুম এডভোকেট মোহাম্মদ গিয়াস উদ্দিন স্মরণে শোকসভা আরম্ভ হয়।
উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, এডভোকেট মোহাম্মদ তারেক, এডভোকেট নেজামুল হক, এডভোকেট নুরুল আলম, এডভোকেট মমতাজ আহমদ (পি.পি), এডভোকেট নূরুল ইসলাম (এস.পি.পি), এডভোকেট ছলিমুল মোস্তফা, মরহুম এডভোকেট গিয়াস উদ্দিন এর স্ত্রী শাহনাজ চৌধুরী লিপি প্রমুখ।
সভা শেষে মরহুম মোহাম্মদ গিয়াস উদ্দিন এডভোকেট এর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী এবং ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন।
উল্লেখ্য যে, মরহুম মোহাম্মদ গিয়াস উদ্দিন দীর্ঘদিন কিডনি রোগে ভুগে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৪ জানুয়ারি সোমবার রাত ৯ টার সময় ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। পরদিন দুপুর ২ টায় শহরের উত্তর নুনিয়ারছড়াস্থ বড় কবরস্থান সংলগ্ন মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.