সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / এডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম’র মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ মোহাম্মদ রফিকুল ইসলাম’র মাতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2019/02/Shok-4-2.jpgপ্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম এডভোকেট এর মাতা খতিজা বেগম অদ্য ১৫ জুন (বুধবার), ভোর ৬ টার সময় পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসাস্থ এলাকার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ বাদ আছর কক্সবাজার পৌরসভার তারাবনিয়ারছড়া বড় কবরস্থান মাঠ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম এডভোকেট এর মাতা খতিজা বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.