প্রেস বিজ্ঞপ্তি :
চকরিয়া সুরাজপুর নিবাসী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, (এ.জি.পি, বর্তমানে চকরিয়া আদালতে প্র্যাকটিসরত) এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম ১২ নভেম্বর, বৃহস্পতিবার, ভোর ৩ টার সময় চকরিয়া জমজম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বৎসর। তিনি মাতা, স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, ৫ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ বৃহস্পতিবার বাদ আছর চকরিয়া দক্ষিণ সুরাজপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.