প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট রাবেয়া সুলতানা-এর পিতা মাওলানা এমদাদুল হক আজ ২৭ ডিসেম্বর, রবিবার, ভোর ৩ টার সময় কক্সবাজার শহরের ইসুলুর ঘোনা, পাহাড়তলী রোড, দক্ষিণ তারাবনিয়ারছড়াস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ১০০ বছর। এ সময় তিনি ৪ পুত্র, ৭ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ ২৭ ডিসেম্বর, রবিবার দুপুর ২ টার সময় দক্ষিণ তারাবনিয়ারছড়া কবরস্থান মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট রাবেয়া সুলতানা-এর পিতা মাওলানা এমদাদুল হক এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.