সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ শাহ্ওয়াজ আহমদ জাহাঙ্গীর এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ শাহ্ওয়াজ আহমদ জাহাঙ্গীর এর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

http://coxview.com/wp-content/uploads/2021/01/Shok-Shanawaz-Ahmed-Jahangir-18-11-1968.jpg

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর হাসপাতাল সড়ক নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট শাহ্ওয়াজ আহমদ জাহাঙ্গীর আজ ৩১ জানুয়ারি বেলা ১১.৪৫ মিনিটের সময় ঢাকা পান্থপথস্থ বিআরবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বৎসর। তিনি স্ত্রী, ২পুত্র, ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আগামীকাল ১ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এডভোকেট শাহ্ওয়াজ আহমদ জাহাঙ্গীর এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.