সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এডঃ হেফাজতুর রহমান’র পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

এডঃ হেফাজতুর রহমান’র পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ


প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য হেফাজতুর রহমান এডভোকেট-এর পিতা আব্দুর রশিদ অদ্য ২২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় চকরিয়া উপজেলার খুটাখালীর নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—- রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বৎসর।

আগামীকাল ২৩ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় খুটাখালী কিশলয় বিদ্যা নিকেতন মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য হেফাজতুর রহমান’র পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.