সাম্প্রতিক....
Home / জাতীয় / এত টাকা! গুনতে হিমশিম খাচ্ছে র্যাব

এত টাকা! গুনতে হিমশিম খাচ্ছে র্যাব

যুবলীগের কেন্দ্রীয় নেতা জি কে শামীমের কার্যালয়ে শুধু টাকা আর টাকা। রাজধানীর নিকেতনে তার ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে নগদ ১ কোটি ৫৫ লাখ টাকা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া ১৬৫ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে।

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তার কার্যালয়ে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর নিকেতনে শামিমের ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে র্যাবের একটি দল এসে তাদের তুলে নিয়ে যায়।

জানা যায়, ‘সিটি কর্পোরেশনের লোক বলে বাসায় ঢোকে র্যাব। পরে র্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে র্যাব। এসব অস্ত্র লাইসেন্সকৃত কি-না তা যাচাই করা হবে বলে র্যাব জানিয়েছে।

বিলাশবহুল অফিস বলতে যা বুঝায় তার সবকিছুই আছে এই অফিসে। পুরো ভবনটি জুড়েই শামীমের অফিসে। প্রায় অর্ধশতাধিক রুম রয়েছে এই বিল্ডিংয়ে। জিকে শামীমের অফিসে দেখা গেছে সরকারের প্রভাবশালী নেতাকর্মীদের সঙ্গে তার আন্তরিক ছবি।

 

সূত্র: notunshomoy.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.