
অনলাইন স্ট্রিমিং সাইট ‘হইচই’ এবার ঈদে ‘মানি হানি’ নামে নতুন অরিজিনাল ওয়েব সিরিজ আনছে। সিরিজটি পরিচালনা করেছেন পরিচালক তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
সিরিজের গল্প গড়ে উঠেছে ৩২ বছর বয়সী ডিভোর্সি ও শেয়ার ব্যবসায়ী শাহরিয়ার কবিরকে ঘিরে। জীবন তার জুয়া, পার্টি, নারী আর অ্যালকোহলে পূর্ণ। বাকপটুতায় যে কাউকেই নিজের প্রেমের ফাঁদে ফেলতে সক্ষম শাহরিয়ার। রঙিন জীবনের নানা উপকরণ আর শেয়ার বাজারে ব্যবসা থেকে আসা মোটা টাকা আয়, সব মিলিয়েই বেশ জৌলুসেই কাটছিলো তার জীবন।
হুট করেই একদিন শেয়ার বাজারে নেমে আসে বড় ধ্স। শেয়ার বাজারে ধসের সাথে সাথে তার জীবনেও নেমে আসে বিপর্যয়। এমন এক অবস্থা থেকেই যাত্রা শুরু এই গল্পটির।
এই সিরিজটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন করেছেন শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান, লুৎফর রহমান জর্জ, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম ও নাজিবা বাশার।
আসছে ঈদ-উল-ফিতরের পরপরই ‘হইচই’-এ ওয়েব সিরিজটির প্রচার শুরু হবে।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.