সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / এবার জালালাবাদ বিএনপির নতুন চমক সাবেক ছাত্রনেতা মামুন

এবার জালালাবাদ বিএনপির নতুন চমক সাবেক ছাত্রনেতা মামুন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

সুদীর্ঘ ২৫ বছর ধরে বিএনপি পরিবারের রাজনীতিতে চষে বেড়াচ্ছে সাবেক তুখোড় ছাত্রনেতা মামুন সিরাজুল মজিদ। এবার তাঁর নিজ ইউনিয়ন জালালাবাদ বিএনপিতে নতুন চমক হিসেবে আসতে মাঠে ঘাঠে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎও করে যাচ্ছে। তবে দীর্ঘকাল ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা দু:সময়ের হেভিওয়েট সাবেক ত্যাগী ছাত্রদল নেতা মামুনকে মুল দলের সাথে দেখতে চাই।

এদিকে ককসবাজার সদরের জালালাবাদ ইউনিয়ন বিএনপিতে সাবেক ছাত্রনেতা মামুন সিরাজুল মজিদ এবার তৃণমূলের আশা ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। দলের দু:সময়ের কান্ডারী, মাঠের পরীক্ষিত এ নেতা অনেকটা রাজনৈতিক মাঠে সময় দিয়ে যাচ্ছে নীরবে নিভৃত্তে। এ নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন করে তাকে নিয়ে আশার আলো জাগতে শুরু করেছে। এতে করে, পূর্বেকার সময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীরা মাঠে চষে বেড়াতে দেখা যাচ্ছে।

তথ্য মতে, ককসবাজার সদরের জালালাবাদে বিএনপির মূল পদ পদবী দখলে নিতে এখন থেকেই তৃণমূল পর্যায়ের ছাত্র ও যুবসংগঠনের কর্মীদের পাশাপাশি মুল সংগঠনের নেতাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলছে। এক সময়ে রাজনৈতিক মাঠের দু:সময়ের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা হয়ে যুবনেতারা নেতা কর্মীদের পাশে নানাভাবে সময় দিয়ে যাচ্ছে। দলীয় প্রায় সভা সমাবেশে তৃণমূলের কাছে সাহায্যে সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছে।

এদিকে প্রত্যাক্ষও পরোক্ষ ভাবে দলীয় নেতাকর্মীদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ইউনিয়নের ছাতিপাড়া এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও দলের দু:সময়ের নিবেদিত প্রাণ ককসবাজার সদর উপজেলা ছাত্রদলের প্রাক্তন যুগ্ম আহবায়ক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি, ঈদগাঁও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিনিয়র সহ সভাপতি এবং বর্তমানে জেলা যুবদলের সদস্য মামুন সিরাজুল মজিদ। তিনি ইউনিয়নের রাজনৈতিক মাঠে নানাভাবে সময় ব্যয় করে যাচ্ছেন। এমনকি দলের চরম দু:সময়ে আন্দোলন সংগ্রামে রাজনৈতিক মামলার শিকারও হয়েছিলেন তিনি।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, এক সময়ের ছাত্রদল নেতা, বর্তমানে যুবনেতা মামুন অনেকটা রাজনৈতিক মাঠে সকলের সাথে সম্পর্ক বজায় রেখে তৃণমূলের কাছে জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে। তবে মামুন সিরাজুল মজিদ জানান, দীর্ঘসময় ধরে রাজনৈতিক মাঠে আছি, থাকবো।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.