
ক্লোজআপ ওয়ান তারকা জনপ্রিয় কন্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গানে গানে তিনি শ্রোতাদের মন জয় করেই চলেছেন। তার কণ্ঠে ফোক গানের ভক্ত-অনুরাগী সারা বিশ্বে বাংলা ভাষার শ্রোতা। তাদের ভালোবাসা নিয়েই তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন সংগীত আঙ্গিনায়।
তারই নতুন স্বীকৃতি পেলেন এবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে তার ফ্যান পেজটি ‘ভেরিফায়েড’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
গত ২৩ এপ্রিল শনিবার ভোর থেকে http://bit.ly/2qdl5bX – এই ঠিকানায় সালমার পেজটিরি নামের পাশে টিক চিহ্ন দেখা যাচ্ছে। ফেসবুকে ভেরিফায়েড হয়ে আনন্দিত সালমা।
তিনি বলেন, ‘এখন অনেক বেশি নিশ্চিন্তে থাকা যাবে। ফ্যানপেজ নিয়ে ঝামেলা হবে না। ভক্তরা কোনটা আমার সত্যিকারের পেজ তা সহজেই বাছাই করতে পারবেন। নকল পেজের উৎপাত কমবে। ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ ফেসবুকে আমাকে ভেরিফায়েড করার জন্য। আর আমার প্রিয় সকল ভক্তদের প্রতি ভালোবাসা রইল, যাদের জন্যই আমি এগিয়ে চলেছি প্রতিনিয়ত।’
উল্লেখ্য, এর আগে আসিফ আকবর, হাবিব, তাহসান, পড়শী, বেলাল খান, লিজা, ইলিয়াস হোসাইনসহ অনেক জনপ্রিয় শিল্পী, মডেল অভিনেতা ও অভিনেত্রীর ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে।
সূত্র:globetodaybd.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.