অনলাইন ডেস্ক :
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ৮ টা ১৭ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি তাজিকিস্তানে ভূমিকম্পের এই তথ্য সামনে এনেছে। চীনা এই রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাজিকিস্তানে সকাল ৮টা ৩৭ মিনিটে প্রায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
চীনা এ রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাজিকিস্তানে সকাল ৫টা ৩৭ মিনিটে প্রায় ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
সিসিটিভি আরও জানিয়েছে, ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল ছিল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে এবং জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। এতে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।
এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া ও তুরস্ক। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। সেখানেই থেমে থাকেনি পরপর আফটার শকে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। এখনও ধ্বংসস্তূপে অনেকের লাশ রয়েছে বলে মনে করা হচ্ছে। তুরস্ক এরই মধ্যেই উদ্ধার, ধ্বংসস্তূপ পরিষ্কার ও গৃহহীনদের স্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতির মধ্যেই গত সোমবার তুরস্কের হাতায় প্রদেশের ডেফনে শহরে স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে আবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই ভূমিকম্পে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.