সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / এবার শিশুর পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতন!

এবার শিশুর পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতন!

এবার সাতক্ষীরায় এক শিশুর পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। ডাবলু মিয়া নামে নয় বছর বয়সী শিশু সদর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

২৭ জুলাই বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরতলির ডাঙ্গীপাড়ার ‘আশিক সুপার আইস বার’ নামে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই আইসক্রিম ফ্যাক্টরির মালিক ও দুই কর্মচারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- আইসক্রিম ফ্যাক্টরির মালিক আমজাদ হোসেন, কর্মচারী শামীম হোসেন (১৫) ও নাজমুল হোসেন (১৫)।সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ হাসান বলেন, দরিদ্র পরিবারের ছেলে ডাবলু প্রতিদিন ফ্রি আইসক্রিম খাওয়ার জন্য ফ্যাক্টরিতে যেত।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে গেলে ফ্যাক্টরির দুই কর্মচারী শিশুটির পায়ুপথে আইসক্রিম ঢুকানোর চেষ্টা করে।

খবর পেয়ে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরির কর্মচারী শামীম হোসেন ও নাজমুল হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া মালিক আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

উল্লেখ্য, এর আগেও খুলনায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যা, নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও কমপ্রেসার যন্ত্র দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ইয়ামিনকে (১৩) হত্যা ও লক্ষ্মীপুরে মিলন নামের এক শিশুকে একইভাবে হত্যার চেষ্টা হয়েছে। এসব ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। অনেকের মামলা বিচারাধীন রয়েছে।

 

সূত্র:খোরশেদ আলম/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.