
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্রসৈকত থেকে এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার সকালে রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করছে পুলিশ।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি পাল বলেন, বাহারছড়া সমুদ্রসৈকতে আজ সকালে এক কিশোরীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে। পোশাক দেখে নিশ্চিত হওয়া গেছে যে কিশোরীটি রোহিঙ্গা।
এর আগে ৭ সেপ্টেম্বর কক্সবাজারে টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকাডুবির ঘটনায় নাফ নদী থেকে নারী-শিশুসহ ১০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে ০৬ সেপ্টেম্বর বুধবার বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় রোহিঙ্গাদের ১১টি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ০৩ সেপ্টেম্বর রোববার টেকনাফের নাফ নদী থেকে গুলিবিদ্ধ নারী-শিশুসহ ০৭ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।
এছাড়া ৩০ আগস্ট বুধবার রাতে নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় ১৯ নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আর ৩০ আগস্ট বুধবার ভোরেও নাফ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। তখন চারটি লাশ উদ্ধার করা হয়েছিল।
সূত্র:ইতি আফরোজ/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.