দীপক শর্মা দীপু; কক্সভিউ :
কক্সবাজারে এবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিচ্ছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এবারই বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণের মাধ্যমে কক্সবাজার স্টেডিয়ামে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন হতে যাচ্ছে।
জানা যায়, ২৫ মার্চ প্রস্তুতি এবং মহড়ার দিনে জানা যায়, প্রাইমারী কাবে ৩০টি, হাই স্কুল কাবে ১৫টি, বয়েজ এবং গার্লস গাইডে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিচ্ছে। ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ডিসপ্লে অনুষ্ঠান। শুক্রবার মহড়ার দিনে শতাধিক স্কুলের অংশগ্রহণে স্টেডিয়ামে উৎসবমুখর হয়ে উঠবে। ক্রমান্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণের কারণে এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানান জেলা স্টাউটস এর সাধারণ সম্পাদক তপন কুমার শর্মা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.