কক্সবাজার জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির আহবায়ক কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি ও সদস্য সচিব এডভোকেট মোঃ তারেক’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পেকুয়া উপজেলা জাতীয় কৃষক পার্টি।
জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ কক্সবাজার জেলা জাতীয় পার্টির কমিটি পূর্ণগঠন করেন। পূর্ণগঠিত কমিটির আহবায়ক কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি ও এডভোকেট মোঃ তারেক’কে সদস্য সচিব করে ৭১সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দের সম্মানে ১২নভেম্বর বৃহস্পতিবার কক্সবাজার হোটেল কল্লোলে আয়োজন করা হয় এক আড়ম্বর সংবর্ধনা সভা।
সংবর্ধনায় যোগদান করে পেকুয়া উপজেলা জাতীয় কৃষক পার্টির নেতাকর্মীরও সদলবলে যোগদান করেন। এসময় পেকুয়া উপজেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক মোঃ আবদুল খালেক কক্সবাজার জেলা জাতীয় পার্টির নবাগত আহবায়ক (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জাপা নেতা আলহাজ মুহাম্মদ ইলিয়াছ এম.পি ও সদস্য সচিব এডঃ তারেককে ফুলেল শুভেচ্ছা জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.