সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / এমপি কমলের সাথে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিষদের সৌজন্য সাক্ষাত

এমপি কমলের সাথে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিষদের সৌজন্য সাক্ষাত

komol - Sagor - 22-10-2015 (news & 1pic) f2এম. আবুহেনা সাগর, ঈদগাঁও:

কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সাথে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের এক সৌজন্য সাক্ষাত ১৯ অক্টোবর রাতে রামুস্থ সাংসদের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এ সৌজন্য সাক্ষাতে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন- হুমায়ুন কবির চৌধুরী হিমু, শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, মমতাজুল হক মধু সওদাগর, কামাল উদ্দীন সওদাগর, ছব্বির আহমদ সওদাগর, সিরাজুল হক সওদাগর, হাকিম আলী সওদাগর, মুফিজুর রহমান, শওকত আলম, আবদু ছালাম, মোহাম্মদ রশিদ এমইউপি, ছৈয়দ করিম সওদাগর, বজল আহমদ, রাজিবুল হক চৌধুরী রিকু, তারেক আজিজ ও স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর আল হেলাল।

সাক্ষাতের শুরুতে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের পক্ষ থেকে সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে ব্যবসায়ীদের সাথে আলাপকালে সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন- জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের ডিসি রোড ৩ ফুট উচ্চতা বিশিষ্ট আরসিসি ঢালাই শীঘ্রই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে বলে জানান এবং ঈদগাঁও-ইসলামাবাদ বাঁশঘাটা সেতুর কাজও শুরু হবে বলে জানান। অপরদিকে বাজারবাসীর সুবিধার্থে বাজারের তিনটি স্পটে ১৫টি পাবলিক টয়লেট ও ৫টি নলকূপ স্থাপনের কথাও বলেন।

এদিকে বাজার পরিচালনা পরিষদের সদস্য ব্যবসায়ী ছৈয়দ করিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি সাংসদ সাইমুম সরওয়ার কমলকে ধন্যবাদও জানান। উল্লেখ্য যে, দীর্ঘদিন পর দক্ষিণ চট্টলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসাবে সুপরিচিত ঈদগাঁও বাজারের প্রধান ডিসি সড়কটি সংস্কারের সুসংবাদে বাজারবাসীর দীর্ঘদিনের দুরবস্থার অবসান হবে বলে এলাকাবাসী আশায় বুক বাঁধতে শুরু করেছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.