
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
ঈদুল আযহার বাকি আর কিছুদিন। এরই মধ্যে সারাদেশের সাথে তালমিলিয়ে গরু কেনাসহ কুরবানির প্রস্তুতি নিতে শুরু করেছে ঈদগাঁও বাসী। এ কুরবানির অন্যতম প্রয়োজনীয় জিনিস হচ্ছে মসলা। প্রতি বছরই এসময় এলে মসলার দাম বাড়ে। এবারো এর ব্যতিক্রম হয়নি। জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের খুচরা ও পাইকারী মসলার দোকানে এমনটি দেখা গেছে।
এ বাজার থেকে পোকখালী, জালালাবাদ, চৌফলদন্ডী, ইসলামাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে মসলা বা মাংসের পাঁচপৌড়ন সামগ্রী কিনতে আসে। ১৮ জুন বিকেলে মসলার দোকান ঘুরে দেখা যায়, কোরবানীর ঈদকে সামনে রেখে হরেক রকমের মসলার দাম বেড়েছে। বেশি চাহিদার তিনটি মসলা জিরা, এলাচি ও দারুচিনির দাম চড়া। ব্যবসায়ীদের মতে, ঈদের আগে মসলার দাম বেড়ে যাওয়ার কারণ দুটি। একদিকে সিন্ডিকেট, অন্যদিকে বাড়তি দাম। সংসারে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ ইত্যাদি মসলা যতটা লাগে, জিরা, এলাচি ততটা প্রয়োজন হয়না। তবে কুরবানি ঈদ এলে যেহেতু সব পরিবারেই গরু, মহিষ বা অন্য মাংস রান্না করা হয়, সেহেতু সবাইকে মসলা কিনতে হয়। সীমিত আয়ের মানুষ সাধারণত গরম মসলা নামে পরিচিত এসব মসলা কেনে ৫০/১০০ গ্রাম। তবে পাইকাররা কিনে ব্যবসায়ী ভেদে ১কেজি থেকে ১০-১৫ কেজি।
বাজার ঘুরে দেখা যায়, ধনিয়া কেজি প্রতি ১০০, মিষ্টি জিরা ১৫০, চিকন জিরা ৪০০, গোলমরিচ ৬০০, ডাল চিনি ৩০০, লবঙ্গ ৯০০, এলাচি ২৪০০, তেজপাতা ১৫০, মরিচ ২০০, হলুদ ১৬০, রসুন ১৪০ ও আদা ১৬০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা। সয়াবিন (খোলা তৈল) কেজি ৭৫/৮০, রূপচাঁদা এক লিটার ১০৫ টাকায় বিক্রি করছে দোকানীরা। তবে কিছু কিছু দোকানে নিষিদ্ধ বেশকিছু পণ্য বিক্রি করতেও দেখা যায়।
এদিকে দাম বৃদ্ধির ব্যাপারে সিন্ডিকেটকেই দায়ী করেছেন ক্রেতারা। এখন তারা বিভিন্ন অজুহাতে তা বেশি দামে বিক্রি করছে। অন্যদিকে খুচরা বিক্রেতাদের মতে, তাদের সবদিক থেকে কথা শুনতে হয়। পাইকারি বাজারে এসে এক কথা দুবার বলার সুযোগ নেই। অন্যদিকে খুচরা ক্রেতা দের কাছে বিভিন্ন জবাবদিহি করতে হয়। বাজারে বিভিন্ন ধরনের মসলা রয়েছে মাংস রান্না করার। এ বাহারি আইটেমের মসলা কিনতে কমদামে পাওয়ার আসায় এখন থেকে বাজারে আসছে ক্রেতারা। তবে সব ধরনের মসলা সকল পরিবারে ব্যবহার হয়না। মধ্যবিত্ত পরিবারের লোকজন ৬ থেকে ১০ আইটেমের মসলা কিনে থাকেন। আর উচ্চবিত্ত পরিবারের লোকজন দেখে দেখে বাহারি আইটেমের মসলা কিনছে। এমন কিছু মসলা রয়েছে যার নাম দোকানি ছাড়া সাধারণ মানুষ তেমন জানেনা। এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন ক্রেতারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.