
বার্তা পরিবেশক :
মরহুম এ.কে আহমদ হোছাইন এডভোকেট এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে অদ্য ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ নেজামূল হক। প্রয়াত এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। জেলা ও দায়রা জজ মহোদয় সমাপনী বক্তব্য প্রদানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুম বিজ্ঞ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল আলা। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।
অতঃপর জেলা ও দায়রা জজ এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় মরহুম এ.কে আহমদ হোছাইন এডভোকেট’র স্মরণে শোকসভা আরম্ভ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।
উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন যথাক্রমে এডভোকেট আহসান উল্লাহ এডভোকেট মাহাবুবুল আলম টিপু, এডভোকেট রমিজ আহমদ, এডভোকেট মমতাজ আহমদ (পিপি), এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট খাইরুল আমিন, এডভোকেট ইব্রাহীম খলিল, এডভোকেট নূরুল আলম, এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন, এডভোকেট মোঃ নেজামূল হক, এডভোকেট আব্বাছউদ্দিন চৌধুরী, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট দিলীপ কুমার আচার্য্য, এডভোকেট মোশাররফ হোসেন, এডভোকেট সাঈদ হোসাইন। মরহুমর এ.কে আহমদ হোছাইন এর পরিবারের পক্ষ থেকে ২য় পুত্র জাহেদ হোছাইন।
সভা শেষে মরহুম এ.কে আহমদ হোছাইন এডভোকেট এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট নেজামূল হক।
উল্লেখ্য, এ.কে আহমদ হোছাইন এডভোকেট ৮ নভেম্বর’ বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটের সময় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিলাহি…… রাজেউন) একইদিন ৮ নভেম্বর বাদ আছর কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বাদ এশা মরিচ্যা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং মৌলভীপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে তৃতীয় জানাজা শেষে পাবরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.