অনলাইন ডেস্ক :
অনুষ্ঠিত হয়ে গেল সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ প্রদান অনুষ্ঠান। ১৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন বরেন্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ, সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক আবদুর রশিদ মজুমদার, জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু। লিলি ইসলাম, চন্দনা মজুমদার, আবিদা সুলতানা, সামিনা চৌধুরী, মানাম আহমেদ, ইউএস বাংলার জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, শুভ্র দেব, লিনু বিল্লাহ, শফি মন্ডল, অণিমা রায়, হাবিব ওয়াহিদ, সিঁথি সাহা, কোনাল, ইমরান, ঝিলিক, সায়রা রেজা, কিশোর, রাশেদ, নিশিতা বড়ুয়া, অংকন, খায়রুল ওয়াসি, আতিয়া আনিসা, সুমনা, তরিক মৃধা, তৃষা, মৌমিতা, বৃষ্টি, লাবিবা, সিঁথি, পূর্ণী, সুজন আরিফ, বিজয় মামুন, মেজবাহ বাপ্পী, ম্যাক আপেলসহ অনেকে।
বিভিন্ন পারফরমেন্সে অংশ নেন নুসরাত ফারিয়া, নায়ক সিয়াম আহমেদ, দীঘি, সাবিলা নূর, সুমী, আদর আজাদ, টিনা রাসেল, পুষ্পিতা, রমা, পায়েল ত্রিপুরা, ঈশিকা। কোরিওগ্রাফিতে ছিল ঈগল ড্যান্স গ্রুপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ ও কোনাল।
ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এর প্রকল্প পরিচালক ছিলেন ইজাজ খান স্বপন। ২৮ অক্টোবর অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে।
‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২২’ পেলেন যারা-
আধুনিক গান :
- শ্রেষ্ঠ শিল্পী : ফাহমিদা নবী
- শ্রেষ্ঠ সুরকার : কিশোর
- শ্রেষ্ঠ গীতিকার : আসিফ ইকবাল
- শ্রেষ্ঠ ব্যান্ড : রেনেসাঁ
- শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং : আমজাদ হোসেন বাপ্পী
- শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী : হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা
- শ্রেষ্ঠ ফোক ফিউশন শিল্পী : সাব্বির নাসির
- শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী (পল্লীগীতি ও মরমী) : বাউল সুকুমার
- ছায়াছবির গান- শ্রেষ্ঠ শিল্পী : ইমরান মাহমুদুল
চলচ্চিত্রের গান :
- শ্রেষ্ঠ সুরকার : ইমন চৌধুরী
- শ্রেষ্ঠ গীতিকার : মীর সাব্বির
- শ্রেষ্ঠ মিউজিক ভিডিও : পিপলু আর খান
- শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী : প্রিয়াঙ্কা গোপ
- নজরুল বিষয়ক সঙ্গীত শিল্পী ক্যাটাগরিতে কমিটিকর্তৃক নির্বাচিত বিশেষ পুরষ্কার : সাদিয়া আফরিন মল্লিক
- শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত : শামা রহমান
- শ্রেষ্ঠ নবাগত শিল্পী : নুজহাত সাবিহা পুষ্পিতা
- শ্রেষ্ঠ যন্ত্রী শিল্পী (উচ্চাঙ্গ) : রুবা, টুংটাং, আশিক (দৃষ্টি প্রতিবন্ধী)
বিষয়ভিত্তিক গান :
- শ্রেষ্ঠ শিল্পী : ঝিলিক
- শ্রেষ্ঠ সুরকার : শফিক তুহিন
- শ্রেষ্ঠ গীতিকার : জুলফিকার রাসেল
গত চার দশকের চলচ্চিত্রের সেরা গান
- গীতিকার : কবীর বকুল
- সুরকার : কৌশিক হোসেন তাপস
- শিল্পী : চন্দন সিনহা
- বিশেষ অবদান : শফিক তুহিন।
- সেরা প্রযোজনা প্রতিষ্ঠান : টিএম রেকর্ডস।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.