ডেস্ক নিউজ :
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পাননি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ও টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
একইসঙ্গে আদালত প্রদীপ দাশের পক্ষে দায়ের করা জামিন আবেদন নামঞ্জুর এবং তার স্ত্রী চুমকি’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালতের আদেশে বলা হয়, চুমকি আগামী ৭ অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় আদালতে হাজির না হলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে তার গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করা হবে।
আজ (বুধবার) দুপুর ১টার দিকে এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তর ও ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা অর্জিত সম্পদের তথ্য গোপনের অভিযোগ দাখিল করা হয়েছে আদালতে। শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণের আদেশ দেন আদালত। ওসি প্রদীপের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়েছে। আদালত প্রদীপের জামিন নামঞ্জুর করেছেন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত ২৬ জুলাই এ অভিযোগপত্র দাখিল করেছিলেন।
এর আগে, অভিযোগপত্র শুনানির জন্য কক্সবাজার কারাগার থেকে প্রদীপ দাশকে দুপুর পৌনে একটায় চট্টগ্রাম আদালতে আনা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.