দেশের স্বাস্থ্যকর স্থান গুলোরমধ্যে অন্যতম কক্সবাজার। কিন্তু এ জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য নেই কোন স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা। আর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে টয়লেট রয়েছে সেগুলোর অবস্থাও একেবারেই নাজুক। এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, নানাবিদ সীমাবদ্ধতার কারণে স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না।
চিকিত্সকরা বলছেন, অস্বাস্থ্যকর টয়লেটের কারণে শিক্ষার্থীরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়। যেখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে নয়টি টয়লেট। কিন্তু এ টয়লেট গুলো ময়লা ও দুর্গন্ধে ভরপুর। শুধু কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় নয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও একই চিত্র। ফলে স্বাস্থ্যসম্মত টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় দূর্ভোগে পড়ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানালেন, আমরা টয়লেটে যেতে পারিনা, ওখানে খুবই দুর্গন্ধ, টয়লেটের দরজাগুলো ভাঙ্গা, কোন কোন সময় পানি থাকেনা। এসব বিষয়ে কর্তৃপক্ষ কখনো নজর দেয় না। ফলে টয়লেট ব্যবহারে আমাদের পোহাতে হয় নানা ঝামেলা।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেবব্রত দাশ জানালেন, নানা সীমাবদ্ধতার কারণে স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না। কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, নির্বাহী প্রকৌশলী (শিক্ষা) বরাবরে আবেদন করেছি অন্তত দুটি টয়লেট যেন স্বাস্থ্যসম্মতভাবে সকলের ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত টয়লেট আছে কিনা তা নজর দেয়া এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে বলে মনে করছেন কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ অরূপ দত্ত বাপ্পী। তিনি জানালেন, খাদ্য এবং পানিবাহিত রোগগুলি বেশী হয় যেমন হ্যাপাটাইটিস, ডাইরিয়া, হ্যালমোনথিসিস। এসমস্ত সমস্যা গুলি সমাধান করার রাস্তা হচ্ছে যে, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এওয়ারন্যাস এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়া।
কক্সবাজার জেলায় সরকারি-বেসরকারি ২শ’২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। যেখান শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৮৬২ জন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.