সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারে কর্মরত জাতিসংঘের আওতাধীন সংস্থাগুলোর সাথে জেলা প্রশাসকের সাথে জরুরী বৈঠক অনুষ্ঠিত

কক্সবাজারে কর্মরত জাতিসংঘের আওতাধীন সংস্থাগুলোর সাথে জেলা প্রশাসকের সাথে জরুরী বৈঠক অনুষ্ঠিত

বার্তা পরিবেশক :

নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে কক্সবাজারে কর্মরত জাতিসংঘের আওতাধীন সংস্থাগুলোর সাথে জেলা প্রশাসকের সাথে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (১ এপ্রিল) কক্সবাজার এর শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: কামাল হোসেন এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কক্সবাজারে কর্মরত জাতিসংঘের অংগ সংগঠন ISCG, WHO, WFP, IOM, UNHCR, UNICEF ও UNDSS এর প্রতিনিধিগণের সাথে কোভিড-১৯ প্রতিরোধে গৃহীত কার্যক্রম ও করণীয় বিষয়সমূহ নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় করোনা প্রতিরোধে জেলায় ও রোহিঙ্গা ক্যাম্পসমূহে চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নতিতে ভূমিকা, স্থানীয় জনগোষ্ঠীর নিকট খাদ্য সরবারহে সহযোগিতা প্রদানসহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্যাম্পে কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.