সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / কক্সবাজারে গীতা উৎসব ও স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা উপলক্ষে বাগীশিকের মতবিনিময়

কক্সবাজারে গীতা উৎসব ও স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা উপলক্ষে বাগীশিকের মতবিনিময়

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারে গীতা উৎসব ও স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) জেলা সংসদের নেতৃবৃন্দরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়।

২৫ জুন বিকেলে বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উপদেষ্টা মৃনাল আচার্য্য, জেলা সংসদ সভাপতি, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজন আচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক সুমন কান্তি দে, শিক্ষক সমীর রুদ্র। অংশ নেন, দপ্তর সম্পাদক জ্যোতি মল্লিক বাবু, মৈত্রী গীতা শিক্ষা নিকেতনের যুগ্ম সাধারণ সম্পাদক জনি চক্রবর্তী ও অর্থ সম্পাদক অল্পন আচার্য্য। মতবিনিময় সভায় বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

২৮ জুন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাগিশিক ও মৈত্রী গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে গীতা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্টানে প্রধান অতিথিতে উপস্থিত থাকবেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ব-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত। শপথ বাক্য পাঠ করাবেন, গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়।

উপস্থিত থাকবেন, সহ-সভাপতি শ্যামল সরকার, ডাক্তার কথক দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রনীসহ অনেকে। মতবিনিময় সভায় বাগীশিকের ১০দফা দাবী উপস্থাপন করা হয়।

দাবীসমূহের মধ্য- মন্দির ভিত্তিক গীতা শিক্ষা কার্যক্রমকে সরকারী করা হোক, প্রতিটি সরকারী বেসরকারী উচ্চ বিদ্যালয় সনাতন ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হোক, দূর্গাপুজা তিনদিনের সরকারী ছুটি ঘোষণা করা হউক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর করা হোক, সংখ্যালঘুদের উপর নির্যাতন কারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হোক, জাতিগত সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা হোক, জাতীয় সনাতনী সংস্কৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক, জাতীয় সংসদে জাতিগত সংখ্যালঘুদের জন্য সংরক্ষিতসহ ৫০টি আসন নিশ্চিত করা হোক, ড.মোহাম্মদ শহীদুল্লাহ প্রনীত বর্তমান বাংলা বর্ষপঞ্জী বাতিল করে পূর্বের ন্যায় পঞ্জীকা অনুয়ায়ী বর্ষপঞ্জী প্রণয়ন করা হোক এবং দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণে কঠোর আইন প্রণয়ন করা হোক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.