সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারে ডাম্পারের ধাক্কায় যুবক নিহত

কক্সবাজারে ডাম্পারের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, কক্সভিউ :

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে ডাম্পারের ধাক্কায় মাটরসাইকেল আরোহী শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম খোরশেদ আলম। নিহক খোরশেদ কক্সবাজার জেলা শ্রমিক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও পিকআপ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে  শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম মোটর সাইকেলযোগে কলাতলী থেকে সদর থানার দিকে যাচ্ছিলেন। কলাতলী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারটি তাকে ধাক্কা দিলে নীচে পড়ে যায়। ওই যুবকের মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে মরদেহ পড়ে রয়েছে। ঘাতক গাড়ীটি আটক করেছে পুলিশ। চালক-হেলপার পালিয়ে গেছে।

এদিকে, এলাকাবাসী এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিক লীগের নেতাকর্মীরা। তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করেন এবং অবরোধ তুলে নেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদ শফি উল্লাহ আনচারীসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে গেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.