
বার্তা পরিবেশক :
কক্সবাজারে দেশের স্বনামধন্য রুপালী লাইফ ইনসিওরেন্সের সম্মেলন ও পুরস্কার বিতরণ ২৯ এপ্রিল হোটেল লংবীচে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান এমপি।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মাহমুদা মাহফুজ, পরিচালক মো: আলমগীর, ইঞ্জিনিয়ার দেওয়ান নুরুজজামান, মো: হেলাল উদ্দিন, আমিনুর রহমান খান। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: গোলাম কিবরিয়া।
উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান মো: মোজাম্মেল হোসেন, এএমডি ও সিএফও মোহাম্মদ শিব্বির হোসেন। পনেরশত কর্মকর্তা-কর্মীর অংশগ্রহনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামি দিনের আরো সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.