
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে কক্সবাজারে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়।
১৯ নভেম্বর (বুধবার) কক্সবাজার বদর মোকাম জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া প্রতিযোগিতায় ৯টি উপজেলার ২শত ৯৩ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এবার প্রতিযোগীতায় পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, উখিয়া কক্সবাজার সদর, রামু, টেকনাফ, কুতুবদিয়া এবং মহেশখালী থেকে হিফজ প্রতিযোগিতায় ইয়েস কার্ড প্রাপ্ত হয়েছেন, তারাই জেলা প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন। চার গ্রুপে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন- কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক সমাজসেবক আবদুল হান্নান সাউদ, সহ সাধারণ সম্পাদক আদনান সাউদ, সম্মানিত খতিব ক্বারী আবদুল খালেক নিজামী।
হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগীতা জেলা সভাপতি হাফেজ মাওলানা ক্বারী সুলাইমান কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তাওহীদের পরিচালনায় আমন্ত্রিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি হাফেজ আবদু রশিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ এরশাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ এনতেজামুল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মোস্তফা, অর্থ সম্পাদক আবু সাঈদ, চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, কক্সবাজার জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রমজান আলী, অর্থ সম্পাদক হাফেজ এমদাদ, ঈদগাঁও উপজেলা আহবায়ক হাফেজ মাওলানা ক্বারী মিজানুল হক, সদস্য হাফেজ এমদাদ, জসিম উদ্দিন, সংবাদকর্মী এম আবু হেনা সাগর এবং বিভিন্ন উপজেলা থেকে এসেছেন কোরআনের হাফেজরা।
জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা প্রতিনিধিকে সাংগঠনিক স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতায় উত্তীর্ণ হেফজ ছাত্রদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।
হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন জানান, পর্যটন শহর কক্সবাজার জেলা থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগের জন্য ইয়েস কার্ড পেলো ৪০ জন। সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান রাব্বুল আলামীনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.