সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কক্সবাজারে হোটেল থেকে ঈদগাঁওর এক ব্যক্তির লাশ উদ্ধার

কক্সবাজারে হোটেল থেকে ঈদগাঁওর এক ব্যক্তির লাশ উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারে এক হোটেল থেকে সেলিম উল্লাহ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


১৮ আগস্ট (শনিবার) সন্ধ্যায় কক্সবাজার ঝাউতলা এলাকার আলহেরা হোটেল থেকে ঈদগাঁও সাতঘরিয়া পাড়া এলাকার সেলিম উল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ।


হোটেল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি শনিবার বিকেল ৩টায় হোটেলটির ৩২৫ নম্বর রুমটি বুকিং নেয়। এসময় তার সাথে এক মহিলা ছিল। এরপরে আজ রবিবার বিকেলে হোটেল কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে তার নিথর দেহ দেখতে পান।


হোটেল ম্যানেজারের রুম বুকিংয়ের তথ্যানুসারে, লাশটি মোহাম্মদ সেলিম উল্লাহ নামক এক ব্যক্তির। মোহাম্মদ সেলিম ঈদগাঁও ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে বলে জানা যায়। তার সাথে থাকা ঐ মহিলার নাম রহিমা আকতার উল্লেখ করা হয়েছে।


পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তার পরিবারের লোকজন বলছে তার দেহে ইনজেকশন পুশআপের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে।


হোটেলের সিসিটিভি ফুটেজ ও রুমের অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষ কাছ থেকেও বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.