
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারে শুরু হয়েছে বই মেলা। শনিবার বেলা ১১ টায় আট দিন ব্যাপী এ বই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড.আবু হেনা মোস্তফা কামাল। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা যতই আধুনীক হই না কেন বই কিন্তু তার চেয়ে আধুনিক। আধুনিকতা শিক্ষাও আসে বই থেকে। যার কাছে বই বন্ধু তার কোন শত্রু থাকতে পারেনা। আর শত্রু থাকলেও তাকে প্ররাস্থ করতে পারবেনা। তাই নিয়মিত একটি সময় বই পড়ার অভ্যাস গড়ে তোলা দরকার। এতে নিজেকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে আনা যায়।
তিনি বলেন, পৃথীবির যে সমস্ত মানুষ আজ চীর স্বরনিয় হয়ে আছে যাদের লেখা আমরা বইয়ের পাতায় পড়ছি তারাও কিন্তু বই পড়েই জীবনকে স্বার্থক করেছেন। তাই স্কুলে কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অবসরপ্রাপ্তরাও নিয়মিত বই পড়লে সমাজ থেকে সকল অনাচার দূর হয়ে যাবে। কারন যারা বই পড়ে তারা কখনো দূবৃত্ত হতে পারে না।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অথিতি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক আবদু রাজ্জাক ভুইয়া, জাতীয় গণকেন্দ্রর পরিচালক কবি মিনার মনছুর, বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ফরিদ আহাম্মদ, স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি আরিফ পারভেজ, শুভেচ্ছা বক্তব্য রাখেন বই মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড: তাপস রক্ষিত।
উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারতি সৌম। অনুষ্টান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক।
উল্লেখ্য যে, ১৫ থেকে ২২ জুন পর্যন্ত চলবে পাবলিক লাইব্ররীর মাঠে এ বই মেলা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.