সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার অক্সিজেন ব্যাংক ঈদগাঁও শাখার উদ্বোধন 

কক্সবাজার অক্সিজেন ব্যাংক ঈদগাঁও শাখার উদ্বোধন 

http://coxview.com/wp-content/uploads/2021/07/Oxygen-Bank-Sagar-25-7-21.-.jpg
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও থানার ৫টি ইউনিয়নের করোনা ও মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্য কক্সবাজার অক্সিজেন ব্যাংক ঈদগাঁও শাখার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
২৫ জুলাই বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কেন্দ্রীয় যুবলীগ সদস্য, কক্সবাজার
অক্সিজেন ব্যাংক প্রধান সমন্বয়ক ইসতিয়াক আহমদ জয়ের সভাপতিত্বে উদ্বোধনীয় বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ। সূচনা বক্তব্য রাখেন, সহকারী সমন্বয়ক শিক্ষক সাহাব উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন, ডা: সাইফুদ্দিন ফরাজী, মাষ্টার নুরুল আজিম, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, জেলা পরিষদের সদস্য সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদের চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, মেম্বার সাইফুল ইসলাম, আ,লীগ নেতা সেলিম মোর্শেদ ফরাজী, শাহজাহান চৌধুরী, মমতাজুল ইসলাম,
অক্সিজেন ব্যাংক ঈদগাঁওর প্রধান সমন্বয়ক আবু তৈয়ব চৌধুরী, ঈদগাঁও ঐক্য পরিবারের  মেম্বার অহিদুর রহমান ইত্তেহাদ, সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানাসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.