
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানের উদ্যোগে বিকাল ৪ ঘটিকায় লালদীঘির পাড়স্থ ব্রাহ্মমন্দির জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে সার্বজনীন শ্রীশ্রী কালী পূজা উদযাপন কমিটি গঠনকল্পে কার্যকরী কমিটির সভাপতি স্বপন পাল (নাজির) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীপক দাশ এর পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, হিন্দু কল্যাণ ট্রাস্টেও ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা (চন্দন), জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি রাজ বিহারী দাশ, শহর পূজা কমিটির সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, জেলা কর্মকর্তা হরি সাধন পাল, বিপুল সেন, বিশ্বজিৎ পাল (বিশু), স্বপন গুহ, বিপ্লব মলিক (শুভ), মিটন পাল, তপন দাশ, জনি ধর, নিখিল দে, প্রদীপ দাশ, বিজয় কর্মকার (লক্ষণ), রাজু পাল, তাপস পাল প্রমুখ।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে আসন্ন সার্বজনীন শ্রীশ্রী কালী পূজা উদ্যাপন উপলক্ষে বিজয় কর্মকার (লক্ষণ), সভাপতি, রাজু পাল, সাধারণ সম্পাদক, তাপস পাল’কে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নেতৃবৃন্দ আসন্ন কেন্দ্রীয় মহাশশ্মানের সার্বজনীন শ্রীশ্রী কালী পূজায় কক্সবাজারের সর্বস্তরের সনাতনী সম্প্রদায় ও জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.