
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
দুর্ঘটনা রোধকল্পে কক্সবাজার-চট্টগ্রাম সড়ককে ৬ লেনে উন্নীত করণের দাবী জানান সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবার।
গতকাল সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সভায় এমনটি দাবী করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদ, প্রচার-প্রকাশনা সম্পাদক ফাহিম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সদস্য মিজানুর রহমানসহ অনেকে।
ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সভাপতি রেহেনা আকতার কাজল ও সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর জানান, মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করার গুরুত্ব তুলে ধরেন।
সভায় মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.